চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল গোমস্তাপুরের পাঁচটিকরি গ্রামের মো. ইব্রাহীমের ছেলে জাহিরুর ইসলাম(৪০) ও একই গ্রামের সাইদুর রহমানের ছেলে ওয়াসিম রেজা(৩৮)।
রবিবার(২৯ডেিসম্বর) বিকাল চারটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত শনিবার(২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার মকরমপর টোল সেতুর সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দু’জনকে ৭০বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় রবিবার গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। আসামীদের রবিবার বিকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।