খুব বেশী চাহিদার দরজা
পেরিয়ে আকাশ ছোয়া যায়না!
আকাশ ছুঁতে মনের খোলা
জানালাই যথেস্ট …
পরখ করে দেখতে পারো!
নিজের কাছে নিজের যত চাওয়া
তার কতটুকু তুমি নিজে অর্জন করেছো,
সে হিসেব করলে
দেখবে সবটা পড়ে আছে।
কারন মানুষ যতটা চায়
ততটা আসলে প্রয়োজন নেই।
তাই প্রাপ্তির কাছে ঝনী থাকো।
সুখ সেতো প্রজাপতি
যত ছুটবে ততই উড়াবে ।
বরং অল্পতে চাওয়াগুলোকে
বন্দী করো নিজের উপলব্ধিতে।
জীবনটাকে উপভোগ করো বিশালতায়।
দেখবে সবটাই পূরন হচ্ছে…