মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

শিরোমনি ইনজয় ক্রীড়াচক্র কর্তৃক আয়োজিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-২৭ ২০:৩৭:৪৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ খানজাহান আলী থানার শিরোমনি  ইনজয় ক্রীড়াচক্র কর্তৃক আয়োজিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল খেলা  শুক্রবার বিকাল সাড়ে ৩ টায়  শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।  খেলায় অংশগ্রহণ করে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ বনাম আয়ান একাদশ।  অনুষ্ঠানে   প্রধান অতিথি  ছিলেন  সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি। খেলা উদ্বোধন করেন সার্চ মানবাধিকার সোসাইটির  খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও জেলা কমিটির সভাপতি এস কে মোমিন । বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটির খুলনা বিভাগের  সহ-সভাপতি মো: শহিদুল  হক, সহ সভাপতি এ এইচ এম শাহীন। বক্তৃতা করেন মোহাম্মদ হাদীউজ্জামান হাদী,সাংগঠনিক সম্পাদক এম আর জয়। সার্চ  ব্লাড জোন সভাপতি আলমগীর হোসেন,জেলা সহ-সভাপতি সুলতান মাহামুদ,খুলনা জেলা সেক্রেটারি শাহাজালাল জুয়েল, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ,  মোহাম্মদ খালিদ হোসেন, ইসরাফিল,থানা সভাপতি শেখ রবিউল  ইসলাম, আসাদুল ইসলাম, আবেদুর রহমান,মোঃ পলাশ হোসেন,  মোহাম্মদ রনি, ইসরাত জাহান ইতি, মোহাম্মদ দিদার হোসেন,মোহাম্মদ আলামিন হোসেন,মোহাম্মদ রাজিব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।খেলায় ১-০ গোলে আয়ান একাদশ জয়লাভ করে।

 


এ জাতীয় আরো খবর