বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ক্রিকেট ভেন্যুগুলোতে চলছে সংস্কার কাজ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-২৫ ১৪:১২:৫৬

আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল ক্রিকেটের মাঠের লড়াই।বিপিএল ক্রিকেটের ১১তম আসর সামনে রেখে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে চলছে সংস্কার কাজ। ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, গ্যালারিতে নতুন চেয়ার বদলানোর কাজ চলছে। মাঠের ক্রিকেটকে উপভোগ্য করে তুলতে ব্যাটসম্যানরা যেনো রান পায় সে হিসাব মাথায় রেখেই পিচ তৈরি করছে বিসিবি। 
বিপিএল’র আগের আসর গুলোর তুলনায় এবার কিছুটা নতুনত্ব আনতে যাচ্ছে বিসিবি। থিম সং ও মাসকট উন্মোচনে ভিন্নধর্মী আয়োজনের পর এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঢেলে সাজানো হচ্ছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পুরোনো-ভাঙ্গা চেয়ায়ের পরিবর্তে নতুন চেয়ার বসানো হচ্ছে স্টেডিয়ামে। কাঠামোগত সংস্কারে সৌন্দর্য বাড়ছে হোম অব ক্রিকেটের। একই সাথে চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামেও সংস্কার কাজ করা হচ্ছে। মাঠের দর্শকরা যেন ভালোভাবে খেলা দেখতে পারে, সেজন্য এবারের বিপিএলে জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে বলেও জানিয়েছেন বিসিবির এই গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন । 
টি- টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার উৎসব। তাই এবারের বিপিএলের তিনটি ভেন্যুতেই স্পোর্টিং উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিবির এই কর্মকর্তা। 
বিপিএলের এবারের আসরে থাকছে প্রযুক্তির ছোঁয়া। বিপিএলের শুরু থেকেই থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। মাঠে অত্যাধুনিক ক্যামেরার ব্যবহারও থাকবে।


এ জাতীয় আরো খবর