বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দাগনভূঞায় এনআরই-ডিসিএ চ্যাম্পিয়ন ট্রফির ড্র ও ট্রফি উন্মোচন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১২-২১ ২৩:৩৪:১৬

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত এনআরআই জুয়েলারী ডিসিএ চ্যাম্পিয়ন ট্রফি-২০২৫ এর ড্র ও ট্রফি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা স্টার রেডিসন রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম।
ডিসিএ সভাপতি আব্দুল আউয়াল বাবলুর সভাপতিত্বে অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান।
বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য এএসএম নূর নবী দুলাল, দাগনভূঞা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, প্রবাসী ফারুক আহমেদ সুমন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি মো. ইয়াছিন সুমন, দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভা বিএনপির সদস্য আলাউদ্দিন আলো, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, ছাত্র নেতা কাজী জামশেদুর রহমান ফটিক প্রমুখ।
খেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৬টি দল অংশগ্রহণ করে।

 


এ জাতীয় আরো খবর