মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সাভার জাতীয় স্মৃতিসৌধে তিমুর লেস্তের প্রেসিডেন্টের শ্রদ্ধা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-১৬ ১৯:৩৬:১৪

আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
সকাল সোয়া সাতটার দিকে দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।


এ জাতীয় আরো খবর