রবিবার, জুলাই ২৬, ২০২৬

৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষ প্রকৃত স্বাদীনতা পায় নি-জামায়াত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-১৫ ২২:২০:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান বলেছেন,১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায় নি। সেজন্যই তাঁরা বাববার আন্দোলন সংগ্রাম করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে মানুষ  স্বাধীনতা পেয়েছে। তবে এই স্বাধীনতার পূর্ণ সুফল আসবে দেশে ইসলামী রাষ্ট্র প্রতষ্ঠিা হলে।
রবিবার(১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ  শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ এমন এক স্থান, যেখানে যে আইনই ওঠানো হয় সেটিই পাস হয়। সংসদ ধর্ম নিরপেক্ষতার আইনে চলেছে, জাতীয়তাবাদ দিয়ে চলেছে, মানুষের তৈরী মতবাদে চলেছে। এরপরেও কি দেশের মানুষ শান্তি বা তাঁর নায্য অধিকার পেয়েছে ?
ফেডারেশনের সাবেক শীর্ষ এই নেতা আরও বলেন, মানুষের তৈরী আইনে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয় না, হবেও না।। শান্তি প্রতিষ্ঠার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আ্ইন চালু করতে হবে। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার জন্য কাজ করতে হবে। আর কাজ সৃষ্টির জন্য দরকার শ্রমিক। শ্রমিক ছাড়া সব স্থানই অচল। ছাত্র আন্দোলনে ঘটা  সাম্প্রতিক বিপ্লবের পাশাপাশি আমাদের আরেকটি বিপ্লবের জন্য লড়তে হবে। সেটি হল ইসলাম কায়েমের বিপ্লব। যারা কোরআনের আইন চায় না, তাঁরা দেশের মানুষের নিকট প্রত্যাখ্যাত হবে।
সম্মেলনের প্রধান বক্তা,জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমাীর নুরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিক সভ্যতা বিনির্মাণের হাতিয়ার।  উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি। শ্রমিকের ঘাম, রক্ত ও কর্মের মাধ্যমে গড়ে উঠেছে আজকের এই সভ্যতা। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, দেশে সর্বাধিক অবহেলিত শ্রমিকরা। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারা শ্রমিকের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলেছে, মিথ্যা আশ^াস দিয়েছে। মালিক-শ্রমিক দ্বন্দ-কলহ সৃষ্টি করেছে। শুধু রাজনৈতিক ফায়দার জন্য শ্রমিকদের ব্যবহার করেছে।
ছাত্রশিবিরের সাবেক এই শীর্ষ নেতা বলেন, জামায়াত শ্রমিকদের প্রশিক্ষণের জন্য ইনিষ্টিট্উিট গড়ে তুলবে।  শ্রমিকদের প্রয়োজনে অন্তবর্তীকালীন সরকারের সাথে বসা হবে। শ্রমিকদের প্রয়োজনে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। কিন্তু মানুষের আইনে শ্রমিকদের শোষণ থামবে না।  শ্রমিক-মালিকের ভেদাভেদ-বৈষম্য দূর করতে ইসলামী আইনের বিকল্প নেই। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তাই সকল শ্রমিককে এগিয়ে আসার আহব্বান জানান আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্র্থী বুলবুল।
ফেডারেশনের জেলা সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম, জামায়াতের রাজশাহী মহানগর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্র্থী ড. কেরামত আলী, সাবেক এমপি লতিফুর রহমান সহ নেতৃবন্দ।


এ জাতীয় আরো খবর