ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা, আটরা গিলাতলা, যোগিপোল ইউনিয়ন এবং কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সফল করার লক্ষে সন্ধায় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ১,২ ও নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা ইর্ষ্টানগেটে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সরদার নজরুল ইসলামের পরিচালনায় এসময় বক্তৃতা করেন মোঃ ফজুল, গাজী মোন্তাজ, রবিউল ফকির, জাকারিয়া মাহমুদ পিটো, ফকির শরিফুল ইসলাম, মকবুল সরদার, মিন্টু সরদার, সোহাগ, মোঃ আলম, রানা , সেলিম বিশ^াস, গোলাম সরদার। প্রস্তুতি সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ জামির মাষ্টার।