বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ যুবক আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-১১ ২১:৫৭:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ সাহারুল ইসলাম (৩০) নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের  সাহপাড়া পন্ডিতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। বুধবার(১১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টার দিকে মনাকষা বিওপির একটি একটি বিশেষ টহলদল শিবগঞ্জের মনাকষা ই্উনিয়নের সীমান্তবর্তী রাঘববাটি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ  আটক হন সাহারুল।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান  অধিনায়ক।


এ জাতীয় আরো খবর