চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ সহ নাজির হোসেন(২৪) নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের শাহপাড়া রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। রবিবার(৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে(৮ ডিসেম্বর) শিবগঞ্জের দূর্লভপুর ই্উনিয়নের সীমান্তবর্তী রামনাথপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল। অভিযানে ছেচল্লিশ বোতল ভারতীয় মদসহ আটক হন নাজির।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।