সোমবার, মে ২৫, ২০২৬

শিথিল হচ্ছে কঠোর লকডাউন, চলবে গণপরিবহণও

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২১-০৭-১২ ০৬:৫৭:০৩
সকালের আলো প্রতিবেদক: চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে তা সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

এ জাতীয় আরো খবর