বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

গোমস্তাপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২২ ২২:৪৫:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেগপুর এলাকায়  ১৬০ বিঘা খাস বা বন্দোবস্ত নেয়া জমি নিয়ে পূর্ব শত্রæতার জেরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ধারাল অস্ত্র ও লাঠিসোঠার আঘাতে  আহত মো.তফজুল(৭০) নামে একই পক্ষের আরও একজন মারা গেছেন। এই নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ২। নিহত তফজুল ওই ইউনিয়নের একই ওয়ার্ডের ফুলবাড়ী লালপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর)  রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার ও সংশ্লিস্ট ইউপি সদস্য আব্দুর রশিদ। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক একজনকে ১৬১ ধারায় শুক্রবার(২২ অক্টোবর)  দুপরে  আদালতে পাঠিয়েছে।
এর আগে গত বুধবার(২০নভেম্বর) দুপুরে সংঘর্ষের ওই ঘটনায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেলডাঙ্গা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলীর ছেলে আব্দুস সাত্তার(৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। স্থানীয় সূত্র ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত: ১৫ জন আহতের কথা জানালেও পুলিশ বলছে আহত ৬/৭ জন। তাদের মধ্যে বেলডাঙ্গা গ্রামের  মান্নান (৬৫) নামে অন্তত: একজন আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি বলেন,এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত (২২নভেম্বর) কোন মামলা হয়নি তবে প্রক্রিয়া চলছে। ওসি আরও বলেন ১৬০ বিঘা খাস বা লীজ নেয়া জমি নিয়ে বিরোধ ছিল সাত্তার ও  রফিক গ্রæপের। তবে ইদানিং এটি নিয়ে সমস্যার কথা শোনা না গেলেও গত বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে। এলাকায় অভিযান অব্যহত রয়েছে।
স্থানীয় সূত্র  ও পুলিশ জানায়, গত বুধবার দুপুরে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় আকবর--সাত্তার গ্রæপ ও একই ইউনিয়নের রফিক--আনারুল গ্রæপ। সংঘর্ষের পর ঘটনাস্থলে আহত সাত্তার গত বুধবার  রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে মারা যান । গত বৃহস্পতিবার রাতে  মারা যান একই পক্ষের তফজুল।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বলেন, পূর্ব থেকেই দু’পক্ষের  ১৬০ বিঘা জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার তার জেরে আবারও দুপক্ষের প্রায় দুই শত লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। তাঁরা আরও বলেন আহতের মধ্যে মান্নান সহ বেশিরভাগই সাত্তার পক্ষের। তবে বিরোধপূর্ণ ওই জমি খাস না লীজ নেয়া তা নিশ্চিত করতে পারেন নি চেয়ারম্যান বা ইউপি সদস্য।


এ জাতীয় আরো খবর