মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় পাকিস্তানে ৩৮ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-২২ ০৯:০৮:৩৬

বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় কয়েকটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় বন্দুকধারীরা। প্রথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলছে স্থানীয় প্রশাসন।যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি গোষ্ঠীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। তবে যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। 
জানা যায়, দুটি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা গুলি চালিয়েছে। 
এদিকে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা অমানবিক কাজ বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট আরও জানান, এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে। হামলায় আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।


এ জাতীয় আরো খবর