সোমবার (১৮ নভেম্বর) মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়। স্বাস্থ্য খাত ও গণমাধ্যম সংস্কার কমিশনসহ পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার।
অন্য কমিশনগুলো হলো, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।
কমিশনগুলো গঠন করে রোববার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশন:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের সদস্যরা হলেন-
• অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিক অধিদপ্তর, বিএসএমএমইউ
• অধ্যাপক লিয়াকত আলী, চেয়ারম্যান, পথিকৃৎ ফাউন্ডেশন
• অধ্যাপক ডা. সায়েবা আক্তার, গাইনোকলজিস্ট
• অধ্যাপক ডা. নায়লা জামান খান, শিশু স্নায়ুতন্ত্র বিভাগ
• এস এম রেজা, সাবেক সচিব
• অধ্যাপক ডা. মোজাহেরুল হক, সাবেক আঞ্চলিক উপদেষ্টা (দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল), বিশ্ব স্বাস্থ্য সংস্থা
• ডা. আজহারুল ইসলাম, আইসিডিডিআর, বি
• অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, স্কয়ার ক্যান্সার সেন্টার, স্কয়ার হাসপাতাল,
• অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, চিফ কনসালটেন্ট, গ্রিন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেউয়ার অ্যান্ড রিসার্চ
• ডা. আহমেদ এহসানুর রাহমান, বিজ্ঞানী, শিশু ও মাতৃস্বাস্থ্য বিভাগ, আইসিডিডিআর, বি
• উমারয়ের আফিফ, ৫ম বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ।