বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চিহ্নিত একটি রাজনৈতিক দল শহীদদের সাথে বেঈমানি করে ক্ষমতায় যেতে চায়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৩ ০৯:১৮:২৮

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফ্যাস্টিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। চিহ্নিত একটি রাজনৈতিক দল তাদের সাথে হাত মিলিয়ে এদেশের শহীদদের রক্তের সাথে বেঈমানি করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেন, এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে। আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের। যারা ইসলাম ও দেশের দুশমন। যা দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এ জাতীয় আরো খবর