রবিবার, অক্টোবর ৪, ২০২৬

গোমস্তাপুরে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-১২ ২২:০১:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নং ওয়াার্ডের দীঘা গ্রামের নিকটে একটি আমবাগান ও পাশে ধানক্ষেতের মাঝের সেচখালের মধ্যে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঙ্গলবার(১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে  গোমস্তাপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ বলেন, সাদা পাঞ্জাবী ও লুঙ্গি পরিহিত ওই ব্যাক্তির মুখে দাড়ি রয়েছে। মরদেহের পাশে তাঁর জুতা পাওয়া গেছে। বাহ্যিকভাবে দেহে আঘাতের তেমন কোন চিহ্ন নাই। রাত সাড়ে ৮টা পর্যন্ত কেউ মরদেহ শনাক্ত করতে পারে নি। স্থানীয়রাও কেউ  ওই ব্যাক্তি সম্পর্কে তেমন কোন তথ্য দিতে পারেন নি।  ময়নাতদন্ত রিপোর্ট পেলে ওই ব্যাক্তির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর