মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জেলা বিএনপি নেতা বাবুলের শয্যাপাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১১-১১ ০০:১১:৩০

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের  সাবেক  চেয়ারম্যান এস এ রহমান বাবুল হার্টএ্যাটাক জনিত কারনে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সকালে গুরুতর অসুস্থ বিএনপি নেতা এস এ রহমান বাবুলকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসময় তিনি  তার শারিরীক অবস্থার খোজ খবর নেন ও তার সুস্থ্যতা কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন। 


এ জাতীয় আরো খবর