বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

তা ছ লি মা শা হ নূ র

  • তবু অপেক্ষা...
  • ২০২৪-১১-১০ ২৩:২৮:৩৯

শিশিরের স্নিগ্ধতায় আবার সতেজ হোক বকুলের মালা। 
সবুজ পাতারা স্নান সেরে পরম আদরে  
জড়িয়ে নিক লাজুক ঠোঁটে রোদের উষ্ণতা। 
শিশিরের বুকে জ্বলে উঠা প্রতিটি বিন্দু  
তোমার ক্ষনশ্বর বেঁচে থাকার সুপ্ত বেদনা নিয়ে 
প্রতিটি প্রত্যুশে আবার ফুটুক । 

এই সুবিশাল হরিৎ মেলা তোমার পদচিহ্ন নিয়ে   
টুকরো টুকরো স্মৃতির কোঠর থেকে হয়তো একদিন 
আমাদের কথা মনে করিয়ে দিবে।  
থালা ভরা রক্তিমতা নিয়ে এই যে ঊষা 
আমাদের অমীমাংসিত ভালোবাসা দ্রুব সত্যের মতো 
উদিত হয় প্রতিটি  প্রত্যুশে।  
আজও এমনটি ঘটে।

আর হাঁটবো না এই পথে। 
হয়তো হাঁটা হবে না কোনোদিনই।  
তবু অপেক্ষা,,,।  


এ জাতীয় আরো খবর