বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

গোমস্তাপুরে সেচপাম্প অপারেটরদের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-১০ ২২:২৬:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অগভীর  নলকুপ (সেচপাম্প) অপারেটররা (সেচপাম্প চালক) মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রবিবার(১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অপারেটররা বিএমডিএ’র জারিকৃত নদুন পরিপত্রের আলোকে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হতে হবে শর্তের প্রতিবাদ জানান। তারা বলেন, পূর্বে নিয়োগকৃত এবং বর্তমানে কর্মরত অপারেটররা তৎকালীন সকল শর্ত মেনেই নিয়োগ পেয়েছিলেন। এখন নতুন পরিপত্র কার্যকর হলে অনেক অপারেটর কাজ হারাতে পারেন। এমতাবস্থায় অপারেটররা  পুরতান অপরেটরদের বহাল রেখে নতুন পরিপত্র বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে অপরেটররা  উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা কৃষি অফিসার এবং সহকারী প্রকৌশলী, ব্এিমডিএ’র নিকট স্মারকলিপি প্রদান করেন।  শতাধিক অপারেটরের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অপারেটর সামিউল আলম বাবুল,জাকির খান,মো.সহিমুদ্দিন,মোসাদ্দেক হোসেন প্রমুখ।
এ ব্যাপারে সহকারী প্রকৌশলী, ব্এিমডিএ, গোমস্তাপুর আহসান হাবিব বলেন, দীর্ঘদিন পর গত ২ নভেম্বর জারিকৃত পরিপত্র ও অপারেটর নিয়োগের নতুন নীতিমালা নিয়ে ভুল বোঝাবুঝি সৃৃৃৃষ্টি হয়েছে। নতুন শর্তানুযায়ী অপারেটরদের এসএসসি পাস হতে হবে এটি সঠিক। কিন্তু কর্মরত কোন অপারেটরকে বাদ দেয়া হবে বিষয়টি ঠিক নয়। গোমস্তাপুর অঞ্চলে ৩৯৩ জন অপারেটর রয়েছেন। এরা সকলেই অন্তত: ৮ম শ্রেণি পাস ও অভিজ্ঞ।  এখন নতুন শর্তানুযায়ী কেউ যদি এসএসসি পাস না হন তবে তাঁর পরিবারের যে কোন এসএসসি পাস সদস্য আবদেন করবেন। এমনকি মহিলা হলেও সমস্যা নেই। মহিলাদের অগ্রাধিকার রয়েছে। কারও পরিবারে এমন সদস্যও না থাকলে তিনি  ৮ম শ্রেণি পাস দিয়েই আবার আবেদন করবেন। সেটাই বিবেচ্য হবে। এই বিষয়টি পরিপত্রে না থাকলেও মাঠ পর্য়ায়ে অপারেটরদের বুঝিয়ে বলা হয়েছে। মূলত: অপারেটরদের তথ্যাবলী হালনাগাদ করাই ব্এিমডিএ’র উদ্দেশ্য। আশা করা যায় কর্মরতদের মধ্যে যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ রয়েছে তারা ছাড়া সকলেই বহাল থাকবেন।


এ জাতীয় আরো খবর