গোলাপগঞ্জের বাঘায় জলমহালের অবৈধ ভাবে ফিসিং বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরারব স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার বাঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিলাকুড়ি জলমহালে গত ৩/৪ বছর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী লোক লীজ না নিয়েই মৎস্য আহরণ করে আসছেন। এতে আস-পাশের বোরো ধান চাষিরা পড়েছেন বিপাকে।
গতকাল বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে সিলেটের জেলা প্রশাসক বরাবরে করা উক্ত আবেদনটির অনুলিপি সিলেটের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব), গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, গোলাপগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে প্রদান করেন। আবেদনটিতে তারা অভিযোগ করেন বিগত ৩/৪ বছর ধরে নিজেদের আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে বাঘা ইউনিয়নের হাতিম নগরের হিলাল আহমদ, কালাকোনা গ্রামের কালাই মিয়া, ছাইফুর রহমান, এনাম উদ্দিন গংসহ আরো ৪/৫ জন অবৈধ ভাবে শিলাকুড়ি বিল জলমহাল গ্রুপে কৃষি জমির ক্ষতিসাধন করে ফিসিং করে আসতেছে। এতে এলাকার কয়েকশত বিঘা জমির ফসলের ক্ষতি সাধিত হচ্ছে। আবেদনকারীরা স্থানীয় জনসাধারনের স্বার্থে অবৈধ ফিসিং বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।