বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফা তি মা তা মা ন্না

  • শুভ প্রজ্জ্বলন
  • ২০২৪-১১-০৫ ২১:৩৯:১৬

পাতা ঝরা হেমন্ত-
রেনুর হাহাকার;
ঝড়ের প্রচণ্ড উল্লাসে
নাচে অনাগত ঐশ্বর্যের রৌদ্রোজ্জ্বল সকাল।
তুমি আসবে বলে,
তুমি আসবে বলে চারিদিকে সাজ সাজ রব;
বাতাসের হুহু বেগ,সেই প্রত্যাশিত ক্ষণ।
রেণুর স্ফুটনে
প্রজ্জ্বলিত হলো
নতুন। 
ঝড়,লুহাওয়া,বিদ্যুৎ চমক;
কখনো শান্ত নদীর ছলাৎছল।
কেমন আছো প্রিয়?
দিন চলে যাচ্ছে উড়ে উড়ে
চোখের পলকে
সূর্যাস্তের লালিমায় ছেয়ে গেছে দিগন্ত!
ঘুটঘুটে আঁধারে জোছনা বুকে নিয়ে
শুভ প্রজ্জ্বলন;আমার আমি।

 


এ জাতীয় আরো খবর