চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের বিশিষ্ট প্রসিদ্ধ চাল ব্যবসায়ী,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা মহল্লার বাসিন্দা এবং এরফান গ্রæপের চেয়ারম্যান ও এমডি এরফান আলীর(৬৪) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(৫অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নয়াগোলা মহল্লায় প্রথম,সকাল ১১টায় সদর উপজেলার আতাহার এলাকায় অবস্থিত এরফান গ্রæপ মসজিদের সামনে দ্বিতীয় ও দুপুর ২টায় মরহুমের পৈত্রিক নিবাস শহরের নামোশংকরবাটি মহল্লার আব্দুল আজিজ গোরস্থান (ভাদু পন্ডিতের স্কুল) প্রাঙ্গণে তৃতীয় নামাজে জানাজার পর ওই গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন সদর আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য হারুনুর রশীদ, সাবেক জামায়াত সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এর আগে গত ৩ নভেম্বর রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে,এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
শিল্পপতি এরফান আলী করোনা (কোভিড-১৯) সহ বিভিন্ন সংকটের সময় অসহায় মানুষের মধ্যে খাদ্য ও সাহায্য প্রদান করেন। তিনি স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ইয়াতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আ’লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন ও জেলা শাখার কোষাধ্যক্ষ পদের দায়িত্বে ছিলেন।
এরফান আলীর মৃত্যুতে জেলা প্রশাসক আব্দুস সামাদ সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।