বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না জ মু ল হ ক না দি ম

  • কে আমি
  • ২০২৪-১১-০৫ ০৮:৪০:৪৬

আমি কে!
কি আমার পরিচয়? 
কেনো আমি ধুলোমাখা পথে ছন্নছাড়া,, 
কেনো নয় আমি দূর আকাশের কোন উজ্জ্বল নক্ষত্র 
কিংবা নীহারিকা অথবা ধ্রুবতারা..
শুধু অন্ধকার কেন আমার জীবন ভরা?
আমি কি মানুষ? 
নাকি অমানুষের কোন বংশধর 
যাদের অবয়ব দেখে মনে হয় ঠিক মানুষ 
আসলেই কি তারা মানুষ! 
কোনটা মানব আর কোনটা যে দানব, 
বুঝতে বুঝতেই জীবন পার
আজ জীবন হলো যে অসার।
একটু দাড়াও
বলে যাও আমি কে? 
কেন আমি উন্মাদ- কেন আমি শূন্য 
মানুষ রূপি অমানুষের বর্মে কেন আমি ছিন্ন ভিন্ন 
কেনোই বা আমি তপ্ত- কেনো আমি সুপ্ত
অগ্নোৎপাতের লাভার মত কেন আজ আমি গলিত
বলবে আমায়- বলতে কি পারো তোমরা? 
কত চিত্র দেখি চোখের আড়ালে 
নীরবে খুন হতে দেখেছি কত স্বপ্ন
বিচিত্র তোমাদের বহুরূপী বলয়ে!
নিশ্চুপে শুধু প্রতিবাদের শব্দ বুনি
অস্পষ্ট কুয়াশাভরা মনে।


এ জাতীয় আরো খবর