বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গণহত্যায় জড়িত থাকার দায়ে অভিযুক্তদের প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-০৪ ২০:১২:২৯

আজ সোমবার (৪ নভেম্বর) গণহত্যায় জড়িত থাকার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কর্মসূচি পালন করা হয়। এসময় একটি ফাঁসির মঞ্চ তৈরি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাসদের হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেয়া হয়। 
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসার ষড়যন্ত্র করছে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

 


এ জাতীয় আরো খবর