মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে ৭ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-১১-০৩ ২৩:৫৭:৪৮

কোম্পানীগঞ্জ  প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বসুরহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ হাবেল উদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ৬টি ফল দোকানে মূল্য তালিকা না থাকায় প্রত্যেক ফল ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে জরিমানা এবং  চালের দোকানে ৫ হাজার টাকা ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাবেল উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি প্রত্যেক ব্যবসায়ীকে নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।

 


এ জাতীয় আরো খবর