ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সম্মেলন উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান।কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা সোহাগ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া ও মাসুদ পারভেজ বাবু, খানজাহান আলী থানা বিএনপির কমিটির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস,আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। কাউন্সিলরদের গোপন ভোটে ইকবাল হোসেন মিজান সভাপতি , রফিকুল ইসলাম সাধারন সম্পাদক ও ডাঃ মোঃ রইচউদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।