বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দৌলতপুরে পোল্ট্রি ব্যাবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

  • মিজানুর রহমান
  • ২০২৪-১১-০৩ ২৩:১২:৫২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের অস্ত্রের মুখে বাড়ি থেকে ৫ লাখ টাকা ও স্বর্ণের চেইন খোয়ালেন নুরুল ইসলাম নামের এক পশু খাদ্য ব্যাবসায়ী। শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলা বাজার সংলগ্ন লতিফমোড় এলাকায় এই ঘটনা ঘটে।
দৌলতপুর পশু হাসপাতালের সামনে থাকা জিম পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী তার প্রতিষ্ঠান থেকে রাতে বাড়িতে ফিরলে তার উপর সন্ত্রাসীরা এই আক্রমণ করে।
এবিষয়ে ব্যাবসায়ী নুরুল ইসলাম রাতের ঘটনার বর্ননায় দিয়ে গণমাধ্যমকে বলেন, আমি আমার নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে বাইবের দরজা লাগাতে গেলে একটি মোটরসাইকেলে তিনজন অপরিচিত ব্যাক্তি মুরগির বাচ্চা নিবে বলে কথা শুরু করে। কথার এক পর্যায়ে তারা আমাকে অস্ত্র ঠেকিয়ে আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেই। ব্যাগে আমার ৪ লাখ ৮৭ হাজার টাকা ছিলো। পরে আমার স্ত্রী ঘরের বাইরে বের হয়ে এলে তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নিয়ে আমাদের চিৎকারে বাইরে এলাকাবাসীর উপস্থিত বুঝতে পরে তারা পালিয়ে যায়।
এসময় ওই ব্যাবসায়ি আরো বলেন, দুইটি মোটরসাইকেল ৬ জন এসেছিল একটি মোটরসাইকেলে তিনজন বাড়িতে প্রবেশ করে ডাকাতি করে আর বাইরে আরেক টি মটোরসাইকেলে তিনজন পাহারা দিচ্ছিল। সবাই মুখে হেলমেট ও মুখোশ দিয়ে ছিল তাই চিনতে পারিনি। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়িতে এসেছি৷ পুলিশের সদস্যরা রাতেই ঘটনাস্থলে এসেছিল সিসিটিভি ক্যামেরার ভিডিও নিয়েছে তারা। আজকে সকালে থানায় একটি লিখিত অভিযোগ দিবো। 
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবির রাতেই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলি পাঠানো হয়েছে আমরা দ্রুত অপরাধীকে ধরতে আইনি ব্যাবস্তা গ্রহন করবো।

 


এ জাতীয় আরো খবর