কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের মো. কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।