চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের প্রসিদ্ধ চাল ব্যবসায়ী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এবং এরফান গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (৩নভেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মরদেহ সিঙ্গাপুরে থাকায় তাঁর জানাজার নামাজ ও দাফনের সময় পরে জানানো হবে।
শিল্পপতি এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯) সহ বিভিন্ন সংকটের সময় অসহায় মানুষের মধ্যে খাদ্য ও সাহায্য বিতরণ করেন। তিনি বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান,ইয়াতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
এরফান আলীর মৃত্যুতে জেলা প্রশাসক আব্দুস সামাদ,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।