বরগুনা প্রতিনিধি: বরগুনার মাটি ও মানুষের পাশে থাকার আশা ব্যক্ত করেছেন বরগুনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বরগুনা সরকারি কলেজের সাবেক জিএস এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ রেজবুল কবির। ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনার সাড়ে ১৭ বছরের অধিক দুঃশাসনে এদেশের সাধারণ মানুষের জীবন শোষণের যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অসংখ্য প্রাণের আত্মহুতির বিনিময়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শান্তি প্রিয় সাধারণ মানুষ স্বৈরশাসক হাসিনার দু:শাসনের হাত থেকে চিরতরে মুক্তি পেয়েছে। বরগুনায় গণসংবর্ধনা ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অপরদিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন, আমিই বিএনপি।আমি বরগুনার সন্তান, আমি আপনাদের পাশে থাকতে চাই। বরগুনা জেলার বিএনপি'র নেতাকর্মীদের কাছে আমার আহ্বান আমি নেতা হতে আসি নাই। আমি আপনাদের পাশে থাকতে চাই । আমি আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে কিছু দিন আমেরিকাতে প্রবাসে থাকতে বাধ্য হয়েছি। আমি আমার জন্মভূমির মাটিতে আসতে পেরে আমার জীবন আজ ধন্য হলো। আপনারা দেখেছেন আমি আমেরিকা থেকেও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম । নিউইয়র্ক মহানগর বিএনপির আমি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। প্রবাসে বসেও সব সময় বিএনপির রাজনীতির সাথে আমি প্রত্যাক্ষা ভাবে জড়িত ছিলাম ।