মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৩ ২২:৪৯:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায়  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ এবং  সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। ইউনিনেফের কমিউনিকেশন ডেভেলপমেন্ট সিএডি অফিসার মঞ্জুর আহমেদ প্রকল্প সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।
সভার মুক্ত আলোচনা অংশ নেন বেসরকারী উন্নয়ন সংগঠন রুট অব লাইফের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ কাফি,সভাপতি লাবনী আক্তার, বিডি ক্লিনের জেলার দায়িত্বপ্রাপ্ত ওয়ালিদ হাসান, নাচোলের আস্থা ফাউন্ডেশনের সভাপতি আলী আকবর,গ্রাম পুলিশ ইসমাইল হোসেন। বাল্যবিয়ে প্রতিরোধে বিশেষ কওে যুব সমাজকে এগিয়ে আসার আহŸান জানান বক্তারা।


এ জাতীয় আরো খবর