বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০২ ২২:২৫:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৪  উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার(২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ,চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও।
অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অনিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান। স্বগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান।  সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন তানিয়া বেগম, মতিউর রহমান, মো.গাজী প্রমুখ। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল সহ সমবায় কর্মী,  বিভিন্ন সমিতির সমবায়ী ও সংশ্লিস্টরা।


এ জাতীয় আরো খবর