বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ডুমুরিয়ায় নিসচা উপদেষ্টা কাইউম জমাদ্দারকে সংবর্ধনা

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া
  • ২০২৪-১১-০২ ২২:১৭:৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হন নিসচা উপদেষ্টা মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। তিনি ডুমুরিয়ায় বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের এর সাথে জড়িত ও নেতৃত্ব দিয়ে আসছেন।
২-১১-২৪ শনিবার বিকাল ৪ টায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয় নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে সহসভাপতি শাহজাহান জমাদ্দারের সঞ্চালনায় শহীদ স্মৃতি মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দারকে 
জাতীয় সামাজিক সংগঠন  নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে  সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন  নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, প্রচার সম্পাদক খান আরিফুর জানান নয়ন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কার্যকরী সদস্য, আব্দুর রব জোয়াদ্দার ,হাবিবুর রহমান, শাহারুজ্জামান সবুজ,এম এ জলিল, আব্দুর রহমান বেপারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর