সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আ নু ই স লা ম

  • ঘুমের দেশে পাড়ি দেব
  • ২০২৪-১১-০১ ২২:৪৫:২১

ঘুমের দেশে পাড়ি দেব জানিনা  কখন,
নীল আকাশের তারা হয়ে হারিয়ে যাব তখন।

আমার জন্য আপন জনের ভিজবে দুটি আঁখি,
এত আদর ভালোবাসা আমি কোথায় রাখি।
চুপিসারে কাঁদে আমার উদাস-পাড়া মন,
ঘুমের দেশে পাড়ি দেব জানিনা কখন।

করুনাময় আল্লা করছি তোমায় দরখাস্ত 
এই মনের টানাপোড়েন সবই কর বরদাস্ত
সবকিছুর বাঁধন ভেঙ্গে চলে যেতে হবে একদিন।
ঘুমের দেশে পাড়ি দেব জানিনা কখন।

রঙ্গের দুনিয়ায় রঙ্গের খেলা সারা জীবন ধরে,
এক মুহূর্তের বিশ্বাস নাই প্রাণ পাখি যাবে উড়ে।।
মায়ার দেহ নিস্তেজ কায়া হয়ে থাকবে তখন,
ঘুমের দেশে পাড়ি দেব জানিনা কখন।


এ জাতীয় আরো খবর