দেখো না কেমন জ্বলে আজ আকাশের তারাটিও
চুপিচুপি এসে কথা বলে যাও এই নিশিতে প্রিয়।।
আমি জেগে আছি তুমি কেন ঘুমে
চলে এসো প্রিয় এই মনোভূমে
বলে যাও কথা মুখে নিয়ে মায়াভরা সুধা অমিয়।।
পেয়ালা হাতে দাঁড়াবে হে সাকি
আমি দেবো সব যা আছে বাকি
যদি এসে দাও আঘাত আমায়
তবে ফুলের আঘাত দিও।।
বসো গো শিয়রে মাথায় বুলাও হাত চুপটি করে
আমি ঘুমালেও কাছে থেকো যেয়ো নাকো দূরে সরে।
অনুরাগে গাঁথা এই মালা তুমি কণ্ঠে পরে নিও।।