মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

রা ব বা নী স র কা র

  • ছিছি মাছির মচ্ছব
  • ২০২৪-১১-০১ ২২:২৯:০২

ছিছি মাছি উড়ছে দেখো ডানাকাটা ব্লাউজে
সারাদিনই গুনগুনাগুন জানি না সে কী খুঁজে।
বাবরি চুলে ভাল্লাগে না বগলা মার্কা পুরুষে
উলটো রীতি চলে এখন শোভন কাঁটা-কুরুশে।

উলটো গানে খেমটা নাচন এটাই নাকি প্রগতি
হোক না যত উঠোন বাঁকা তাতে বলো কী ক্ষতি !
নারী এখন পিতা হবেন পুরুষ হবেন ধারিণী
জগৎপতি উধাও হলে তিনিই জগৎতারিণী।

পুরুষ যাবে হেঁশেল ঘরে গা মাখাবে কালিতে
ধন্য হবে সমাজ-সংসার মুহুর্মুহু তালিতে।


এ জাতীয় আরো খবর