শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

সরকার ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-০১ ১৩:৫৫:৪৪

তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজকে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। তারা বলেন, যুবকদেরকে নিজ মেধা ও শক্তি দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তরুণরাই দেশকে নতুন করে পথ দেখাবে উল্লেখ করে তারা বলেন, অর্থনীতি এগিয়ে নিতে যুবকদের প্রশিক্ষণের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। শুক্রবার সকালে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তারা। 
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব পুরস্কার প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণাণয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। 
এসময় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় বিভিন্ন বিভাগে ১৫ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। 
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যে প্রজন্ম রক্ত দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, সেই প্রজন্ম স্বপ্ন পূরণও করতে পারে। দেশের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন তথ্য উপদেষ্টা। 
সরকার ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে জানিয়ে, যুব উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিশোর ও যুব সমাজকে এগিয়ে নেয়া হবে। 
শুধু চাকরির পিছনে না ছুটে যুবকদের আত্মকর্মসংস্থানের ব্যাপারে আগ্রহী হতেও বলেন অনুষ্ঠানের বক্তারা। 


এ জাতীয় আরো খবর