মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রহমত আলী প্রকাম কালু গ্রেপ্তার
- গাজী মোহাম্মদ আবু তাহের
-
২০২৪-১০-৩১ ২১:২২:৩৪
- Print
মহেশখালী কক্সবাজার ৩১ শে অক্টোবর ২০২৪
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে সদস্য যোগদানকৃত এসআই মহসীন চৌধুরী (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ ৩০ অক্টেবর বিকালে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক
আসামী হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকার জৈনিক মোঃ মোতালেব এর পুত্র রহমত আলী প্রকাশ কালু (৪২)কে গ্রেফতার করে।
মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এস আই মহসীন চৌধুরী (পিপিএম) নিয়মিত একেকজন ,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনকে চিহ্নত অপরাধীরা গা'ঢাকা দিয়েছে।মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন-মহেশখালীতে চিহ্নিত সন্ত্রাসী সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামী অস্ত্রধারীদের কে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।