চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোদগাড়ী পৌর ৫ নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন সরমোংলা মহল্লার একটি জমিতে অভিনব কায়দায় একটি ফুটবলে রক্ষিত ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। র্যাব জানায়, গত শনিবার(২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান চালায় র্যাব।
রবিবার(২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোদগাড়ী সীমান্ত দিয়ে মাদক চালান রাজশাহী শহরে প্রবশে করবে মর্মে খবর পেয়ে ওঁৎ পেতে থাকে র্যাব। তবে এ সময় মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ফুটবলটি ফেলে পালিয়ে যায়। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ফুটবলটি কাটলে সেটির ভেতর বিশেষ কায়দায় লুকানো ২.১ কেজি হেরোইন বেরিয়ে আসে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় জিডি করে জব্দ হেরোইন জমা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।