বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্যবিরোধীদের বৈঠক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-২৬ ২৩:২৫:০৪

আজ শনিবার (২৬শে অক্টোবর) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণের বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরির অংশ হিসেবে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে। অপর পক্ষে উপস্থিত ছিলেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উম্মা ফাতেমা, প্রধান সংগঠক আবদুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিনসহ সাতজন।
বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, বিএনপি নেতারা তাদের কথা শুনেছেন এবং এ বিষয়ে পরে দলীয় সিদ্ধান্ত জানাবেন। হাসনাত জানান, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামীকালও অব্যাহত থাকবে। তিনি আশা করেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ করা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য তারা দলগুলোকে কোন সময় বেঁধে দিচ্ছেন না।

 


এ জাতীয় আরো খবর