একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করেছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (২২ অক্টোবর) প্রাত:সমাবেশে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং থানা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-স্কুল এবং শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক-কলেজ শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ পিএসসি।
এসময় ক-গ্রুপে কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় অষ্টম ক-শাখার মুহাম্মদ তাহমিদ জামান, বাংলা রচনা প্রতিযোগিতায় কাজী রুবাইদা জাহান, লোকগীতিতে প্রারম্ভিকা দাশ শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।
খ-গ্রুপে বাংলা রচনা প্রতিযোগিতায় ইরফান মাহমুদ, বাংলা কবিতা আবৃত্তিতে ফাহবিন শূহরাহ সোহা, বিতর্ক প্রতিযোগিতায় সানজিদা রহমান স্নিগ্ধা ও লোকগীতিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় ফাহবিন শূহরাহ সোহা।
মুতাসিব ফুয়াদ বিন কামাল কেরাত ও নামরিন আক্তার বাংলা রচনা প্রতিযোগিতায় গ-বিভাগে শ্রেষ্ঠত্ব লাভ করে। বাংলা কবিতা আবৃত্তি ও ইংরেজি বক্তব্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় আর রশিদ জামান আদিত্য। তাৎক্ষণিক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে একাদশ ‘খ’ শাখার শিক্ষার্থী মুরশিদা আক্তার।
শ্রেষ্ঠ শিক্ষার্থী-কলেজ নির্বাচিত হয় একাদশ ক-শাখার নামিরা নাওয়ার। শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (স্কুল) নির্বাচিত হন মো. জিয়াউল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক এবং শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কলেজ) নির্বাচিত হন মো. মাজহারুল ইসলাম,
শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট হিসেবে মনোনীত হয় মিশকাত হোসেন। শ্রেষ্ঠ গার্ল গাইডস দল হিসেবে এইচসিপিএসসি-র দল ও টিম তত্ত্বাবধায়ক হিসেবে সুমাইয়া ইসলাম নির্বাচিত হন। এছাড়াও সার্বিক অর্জনে পাহাড়তলী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। পুরস্কার বিতরণকালে অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ পিএসসি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এবং ভবিষ্যতে অর্জনের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।