বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মহেশখালীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১০-২৩ ২২:৪৩:০২

মহেশখালী কক্সবাজার ২৩ অক্টোবর ২০২৪
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার নদীর চরে ভেসে এসেছে এক অজ্ঞাত যুবকের লাশ।
লা'শ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস,তবে লাশের পরিচয় সনাক্ত হয়নি এখনো জানিয়েছে পুলিশ। 
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার নদীর চরে লাশটি দেখতে পেয়ে মহেশখালী থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস,বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ।
তিনি জানান, ছোট মহেশখালী থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। 
ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার  মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানায়, দুপুরের জোয়ারে লাশটি ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে এটি তিন চারদিন আগে নিহত ব্যাক্তির লাশ। 
লাশের শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও পচনধরেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

 


এ জাতীয় আরো খবর