চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে প্রধান ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ^াসসহ ২৬ জন আ’লীগ নেতাকর্মীকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা হয়েছে। বিস্ফোরক উপদানাবলী ও চাঁদাদাবির অভিযোগে মামলাটি রুজু হয়। পুলিশ জানায়,গত রবিবার(২০ অক্টোবর) নাচোলের ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত সুলতানের ছেলে এস্তাব আলী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চাঁদাদাবী,মারধর ও জমির আম,কলা সহ বিভিন্ন গাছ কেটে ক্ষতিসাধণের অভিযোগে মামলাটি দায়ের করেন। গত ২০২৩ সালের ৪ মে ঘটনাটি সংগঠিত হয়। এজাহারে বাদী উল্লেখ করেন তাঁর নিকট দেড়লক্ষ টাকা চাঁদাদাবী করা হয় ও না দিলে ২ লক্ষ টাকার ক্ষতি করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা(আইও) দেওয়ান মো. আলমগীর হোসেন বলেন, মামলার পর এজাহারভূক্ত দুই আসামী লোকমান ও ফরহাদ নামে এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।