চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার(২০অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ,চাঁপাইনবাবগঞ্জের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। সভায় বক্তব্য দেন জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী খান, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক শাহজামান হক,নিরাপদ সড়ক চাই (নিচসা) আন্দোলনের জেলা কমিটির প্রতিনিধি ফারুকা বেগম, জেলা মটর শ্রমিক ইউনিয়নর সভাপতি সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতি সভাপতি আমিনুল ইসলাম সেন্টু প্রমুখ।
বক্তরা বলেন,সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে প্রচার-প্রচারনা বাড়াতে হবে। চালকদের পাশাপাশি যানবাহন চালক ও পথচারীদের সতর্ক থাকতে হবে। সভায় সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ শহরকে যানজটমুক্ত করার ব্যাপরেও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।