চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মঙ্গলবার(১৫অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসকআহমেদ মাহাবুব-উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম,সহকারী পরিচালক ড. আব্দুল্লাহ আল ফিরোজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রেসমা খাতুন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক কাওছার হোসেন প্রমুখ। সমাজসেবা অফিসার ফিরোজ কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ। দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য দেন আহসান হক, বেসরকারি উন্নয়ন কর্মী শফিকুল ইসলাম, আফসানা খাতুন সহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন,সাদাছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দৃষ্টিহীন ব্যক্তিদের প্রতি আমাদের দায়িত্ববোধ ও সহমর্মিতা প্রকাশের জন্যই দিবসটি পালন করা হয়। সভায় দৃষ্টিহীনদের জন্য জন্য সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহবান জানানো হয়।