শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী গাদ্দি খেলা উদ্বোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১৩ ২১:১৭:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদ্দি খেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার(১৩ অক্টোবর) বিকালে মোবারকপুর ইউনিয়নের নামোটিকরি গ্রামের একটি আমবাগানে নামোটিকরি  যুব সংঘ আয়োজিত  ১৬ দলের টূর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শহিদুল হক  হায়দারী। উদ্বোধনী খেলায় অংশ নেয় নিরালার যুব সংঘ ও  প্রবাসী গাদ্দি দল।
নামোটিকরি  যুব সংঘ সভাপতি নুরুল ইসলাম মারুফের সভাপতিত্বে উদ্বোধনী খেলা উপভোগ করেন শিক্ষক মনিরুজ্জমান শিমুল সহ স্থানীয় বিভিন্ন বয়সী নারী.পুরুষ ও শিশুরা। নুরুল ইসলাম মারুফ বলেন,  মাটিতে দাগ কেটে  ঘর করে দুই দলভিত্তিক অনেকটা  কাবাডির মত খেলাটিতে শারিরিক সক্ষমতার প্রয়োজন।  খেলাটি অঞ্চলভেদে বদ্দন বা গাদন বলেও পরিচিত। মজার খেলাটি যুবসমাজকে  মাদক ও মোবাইল ফোন আসক্তি থেকে দূরে রাখতে পারে। গতত বছরও  সংঘ এই খেলা আয়োজন করে। 


এ জাতীয় আরো খবর