শনিবার, অক্টোবর ৩, ২০২৬

তিন ম্যাচের টি- টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে ভারত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-১৩ ০৯:৪৬:৪৮

তিন ম্যাচের টি- টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ খেলায় স্বাগতিক ভারতের কাছে ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ দল। এই ম্যাচ খেলে টি- টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
খেলা শুরুর আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এই সিরিজে ধারাভাষ্য দেয়া রিয়াদের আরেক সতীর্থ তামিম ইকবাল।
টস জিতে আগে ব্যাট করে সানজু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৯৭ রান তোলে ভারত। সানজু ৪৭ বলে ১১১ রানের ঝড়ো ইনিংস খেলেন।
এছাড়া, ৩৫ বলে ৭৫ রান করেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব। শেষ দিকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন। তাতে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলগুলোর মধ্যে টি- টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৬৪ রান তোলে। টপ অর্ডার ব্যাটসম্যানরা সিরিজের তৃতীয় খেলায়ও রান করতে ব্যর্থ হয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। এছাড়া ৪২ রান করেন লিটন দাস।
টি- টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে আউট হন মাত্র ৮ রানে। টি- টোয়েন্টির বিদায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে ভালো কিছু উপহার দিতে পারেনি বাংলাদেশ দলও।


এ জাতীয় আরো খবর