সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নিসচা বরগুনা জেলা সভাপতির মায়ের মৃত্যুতে নিসচা চেয়ারম্যান ও মহাসচিবের শোকবার্তা

  • এম আর অভি
  • ২০২৪-১০-১১ ১৮:৪০:৩৭

 বরগুনা প্রতিনিধি

 নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) বরগুনা জেলার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি এর মমতাময়ী মা মোসা: পিয়ারা বেগম  (৬০) ৭ অক্টোবর  দিবাগত রাত ১,৩০ মিনিটে  চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ মিরপুর আলেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি----রাজিউন)।
তার মৃত্যুতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) চেয়ারম্যান  ইলিয়াস কাঞ্চন এবং নিসচা'র মহাসচিব এস এম আজাদ হোসেন ও ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান  আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু এবং ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র মহাসচিব মোঃ ইদ্রিস চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

 


এ জাতীয় আরো খবর