চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা হয়েছে। রবিবার(৬অক্টোবর) দুপুরে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন-আনবে দেশে সুশাসন’--¯েøাগানে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জে জন্ম- মৃত্যু নিবন্ধনের তথ্য পর্যালোচনা করে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।
জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও পৌরসভার প্রতিনিধিরা। সভায় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সভায় জাননো হয়ে, জুলাই ২০২৩ হতে-মে/২০২৪ পর্যন্ত জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতির অর্জন জন্মের ক্ষেত্রে ৬৮ মৃত্যুর ক্ষেত্রে ৭৯ শতাংশ। জন্ম-মৃত্যু নিবন্ধনের হার অনুযায়ী দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা অষ্টম স্থানে রয়েছে বলেও জানানো হয় সভায়।