সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নদীগুলোর পানি ওঠানামা,আরও নি¤œাঞ্চল ও ফসল তলিয়ে গেছে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৬ ০৯:০৫:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে  নদীগুলোর পানি ফের বাড়া শুরু হবার পর এখন ওঠানামা করছে।  শনিবার(৫ অক্টোবর) জেলার প্রধান নদী পদ্মার পানি কমলেও আরও বেড়েছে মহানন্দা  ও পূণর্ভবা। তবে মহানন্দার বৃদ্ধি ওঠানামা করছে।
পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার।  পদ্মা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৪ দিন বাড়ার পর শনিবার(৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায়  বিগত ২৪ ঘন্টায় ৭ সেমি কমে ২০.৮৬ মিটারে প্রবাহিত হচ্ছিল। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার।  শনিবার সন্ধ্যায় নদীটি বিগত ২৪ ঘন্টায় নদীটি ২ সেমি বেড়ে ১৯.৩০ মিটাওে প্রবাহিত হচ্ছিল। সকালে নদীটি ২০.৩৩ মিটার পর্যন্ত বাড়ার পর সন্ধ্যায় কমে যায়। জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি শুক্রবার সন্ধ্যা পর্য়ন্ত বিগত ২৪ ঘন্টায় ৫সেমি বেড়ে  ১৯.৯৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। এর বিপৎসীমা ২১.৫৫ মিটার। জেলা পনি উন্নয়ন বোর্ড নির্বাহি প্রকৗেশলী এস.এম আহসান হাবিব বলেন, বৃষ্টিপাত কমে আসছে। আগামী  আরও ৪ দিন পর্যন্ত নদীগুলোর পানি  সামান্য কমবেশি হওয়ার প্রবণতা থাকবে। তবে বন্যার কোন পূর্বাভাস নাই।
জেলা কৃষ্টি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, মহানন্দা ও পূণর্ভবা নদীর পানি গত দফার চেয়ে এ দফা আরও বেশিতে প্রবাহিত হওয়ায় গত ৩ অক্টোবর পর্যন্ত নতুন করে  ২৩৫.৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। ক্ষতির মূখে পড়েছেন আরও ১ হাজার ৩০৫ জন কৃষক। আরও দু’দিন পানি বৃদ্ধিতে  ক্ষতি বৃদ্ধিও হিসাব করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর